Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৪ , ৪:১১ অপরাহ্ণ

ডাসার প্রেসক্লাবের সভাপতি মোকাররম সম্পাদক আজিমউদ্দিন

লেখকঃ আজকালের কণ্ঠ

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে জেলার ডাসার উপজেলার ডাসার প্রেসক্লাবের ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি পদে দৈনিক অন্যধারা পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সৈয়দ মোকাররম হোসেন হেমায়েত ও সাধারণ সম্পাদক পদে দৈনিক একুশের বাণী পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি সৈয়দ আজিমউদ্দিনের নাম ঘোষণা করা।

আজ শুক্রবার সকালে ডাসার পুরান থানার মোড় ডাসার প্রেসক্লাবের কার্যালয়ে পূর্বের কমিটি বিলুপ্ত করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

ডাসার প্রেসক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির অন্যান্য প্রতিনিধিরা হলেন সহ-সভাপতি দৈনিক সন্ধা বাণী পত্রিকা ডাসার উপজেলা প্রতিনিধি শেখ আমিনুল ইসলাম,সহ-সভাপতি দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি পারভেজ সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক দেশ বাণী পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি সৈয়দ সালমান হোসেন অন্তু,সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি শরীফ আশিক,দপ্তর সম্পাদক দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি শরীফ শাওন, প্রচার সম্পাদক দৈনিক অন্যধারা পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি সাকিব হাওলাদার,কোষাধ্যক্ষ দৈনিক আলোচিত বাংলাদেশ পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি মমজাতুল কবির নাফিউ,কার্যকরী সদস্য দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি এমদাদুল হক কাজল,সদস্য দৈনিক দেশ সেবা পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি সোহাগ বাড়ৈ, সদস্য দৈনিক সময়কালের প্রতিনিধি মীরচান হাওলাদার, সদস্য দৈনিক প্রতিদিনের ক্রাইমের প্রতিনিধি জুলহাস সরদারসহ ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডাসার প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস,উপদেষ্টা মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশীদ, উপদেষ্টা মাদারীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন,উপদেষ্টা মাদারীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মুপ্তি,উপদেষ্টা বাংলা টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি এস এম তানবীর,উপদেষ্টা ডাসার উপজেলা রিপোর্টোর্স ইউনিটির সভাপতি হেমায়েত হোসেন খানসহ অনেকে।

এ সময় কমিটি ঘোষণা করেন ডাসার প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মনির হোসেন বিলাস কমিটি ঘোষণা শেষে সভাপতি সেক্রেটারিসহ সকল সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়।

এদিকে, নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

 

প্রিন্ট করুন