Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৪ , ১১:৫৪ পূর্বাহ্ণ

সাড়ে ১৭ কোটি টাকার সড়ক উন্নয়নের কাজ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লায় ১৭ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে দেবীদ্বার উপজেলা সদর থেকে ‘দুলালপুর’ জিসি ভায়া ‘আবদুল্লাহপুর’ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য মো. আবুল কালম আজাদ।

গতকাল বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি দেবীদ্বার থানার গেইট এলাকায় ওই সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্ভোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন মুন্সী, শেখ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ভূইয়া মুকুল, ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মো. মামুনুর রশিদ, মো. আলকাইয়ুম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুর রহমান রনী প্রমুখ।

 

প্রিন্ট করুন