Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২২, ২০২৪ , ২:১৪ অপরাহ্ণ

দিনাজপুরের পুকুর খনন করতে গিয়ে মিলল মহামূল্যবান বিষ্ণু মূর্তি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দিনাজপুরের বিরলে পুকুর খনন করতে গিয়ে এক মহামূল্যবান বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার আজিমপুর ইউনিয়নের কুচিলাপুকুর গ্রামের এক পুকুর থেকে এ মূর্তিটি পাওয়া যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আজিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী।

ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী বলেন, গত বুধবার সকাল ১১টার দিকে একই ইউনিয়নের জামতলী বাজারের পাশে পুকুর খনন করার সময় এ মূর্তিটি পাওয়া যায়। পরে উদ্ধার করে মূর্তিটি আসাদুল ইসলাম তার বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে বিরল থানা-পুলিশ প্রায় ২ কোটি টাকা মূল্যের মূর্তিটি উদ্ধার করে।

প্রিন্ট করুন