Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২২, ২০২৪ , ১২:৪৩ অপরাহ্ণ

ময়মনসিংহ রেলওয়েতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোণা জেলা প্রতিনিধি: ময়মনসিংহ শহর রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া কম্পিউটার ট্রেনের যাত্রী গোপাল পাল (৩৮) নামের এক ব্যক্তি ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছে।

বুধবার রাতে এ ঘটনা ঘটে। তার বাড়ি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার পালবাড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাতে অজ্ঞাত ছিনতাইকারীদের হাতে মারাত্মকভাবে জখম হন গোপাল পাল। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রেলওয়ে স্টেশন এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ছিনতাইকারীকে গ্রেফতারের জন্য রেলওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি ইউনিট অভিযান চালাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ ইউনিটের এক কর্মকর্তা জানিয়েছেন,অজ্ঞাত ছিনতাইকারীদের ধরতে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অভিযান চালানো হচ্ছে।

প্রিন্ট করুন