আজকালের কন্ঠ ডেস্ক : ফেনীতে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২৪ ঘণ্টায় ২ ছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগরে মুজাহিদুল ইসলাম (১৬) ও রাতে সোনাগাজী আমিরাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন চৌধুরীর (১৫) মৃত্যু হয়।
বিষয়টি জানাজানির পর মাদরাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুজাহিদ পাঠান নগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের ফয়েজ মিয়ার বাড়ির আবদুল্লাহ আল মামুনের ছেলে ও পাঠাননগর গ্রামের তাকিয়া বাড়ি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার আবাসিক ছাত্র ছিলেন। নিহত মুজাহিদুল ইসলামে বাবা আবদুল্লাহ আল মামুনও ওই মাদ্রাসায় চাকরি করেন।
অপরদিকে সোনাগাজী থানাসূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সাইমুন পোলট্রি খামারে ভেজা শরীরে বৈদ্যুতিক সুইচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান শাহাদাত হোসেন চৌধুরী (১৫) নামের এক ছাত্র।