আজকালের কন্ঠ ডেস্ক : ফরিদপুরের চরভদ্রাসনে নানা কর্মসুচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী মোর্শেদ এর নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
পরে শহীদ মিনারে একে একে শ্রদ্ধা জানাতে আসে উপজেলা পরিষদ,চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, চরভদ্রাসন ফায়ার সার্ভিস ও নানা শ্রেনীপেশার মানুষ। এর পূর্বে শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষে ওই দিন সকাল ৮ টায় উপজেলা চত্বর থেকে নানা শ্রেনী পেশার মানুষ প্রভাত ফেরীতে অংশ নেয় এবং প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।