Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২১, ২০২৪ , ২:৩২ অপরাহ্ণ

দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস উদযাপন

লেখকঃ আজকালের কণ্ঠ

হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২১ শে ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিদ্যালয়ের শহীদ মিনারে প্রথমে শিক্ষক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্যগণ ফুলের পুস্প স্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ , সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র শিক্ষক মোঃ আলতাফ হোসেন, এসএম রাজটিকা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আলাউদ্দিন, হাবিবুল্লাহ আল-আমিন, শিক্ষক মোঃ ওমর ফারুক, মোঃ আল মামুন, আবুল বাশার, মোঃ খাইরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্প স্তবক অর্পণ শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে একটি প্রভাতফেরি মিছিল বের হয়। প্রভাতফেরি টি দুলালপুর বাজার ও তার আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়।এরপর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

প্রিন্ট করুন