Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২১, ২০২৪ , ১২:৪৪ অপরাহ্ণ

হাজীগঞ্জে দুই সন্তানকে নিয়ে বিষপানে মায়ের মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জে এক গৃহবধূ তার দুই শিশু তাবাচ্ছুম (৬) ও ফাতেহাকে (৪) বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। এতে ওই মায়ের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে বাকিলার শ্রীপুর উত্তরে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার দুই শিশু মেয়ে।

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সূত্র জানায়, বিষপান করা ওই গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৭)। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তবে তাবাচ্ছুম ও ফাতেহা এখনও চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে।

এ বিষয়ে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা বলেন, শিশুদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। কিন্তু শিশুরা এখনও আশঙ্কামুক্ত নয়।

প্রিন্ট করুন