Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২১, ২০২৪ , ১০:৪৭ পূর্বাহ্ণ

জাতিসংঘে ভোটোতে ফের ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোতে আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব ভেস্তে গেছে।

গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি তুলে আলজেরিয়া। এরপর প্রস্তাবটির বিষয়ে ভোটাভুটি হয়।

ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদের ১৩টি দেশ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভেটো দেয়। ওয়াশিংটন বলেছে, ‘আলজেরিয়ার প্রস্তাবিত এই খসড়া যুদ্ধের অবসানের জন্য আলোচনাকে বিঘ্নিত করবে’।

ভোটাভুটির আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার দূত আমার বেন্ডজামা বলেন, এই প্রস্তাব হলো ফিলিস্তিনিদের জীবনের অধিকারের প্রতি সমর্থন।

 

প্রিন্ট করুন