Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২০, ২০২৪ , ১১:৪৯ পূর্বাহ্ণ

শরীয়তপুর পুলিশ লাইন বিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: নাসির খান (শরীয়তপুর) : শরীয়তপুর ১১৫ নং পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার মো: মাহবুবুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীতপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নুরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১৫ নং পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার।এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন