Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৪ , ২:৩২ অপরাহ্ণ

কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রি মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত মিয়া নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিফাত উপজেলার নরদহি চকপাড়া গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।

কালিহাতী থানার এসআই মোবারক জানান, সকালে এলেঙ্গা বাজার এলাকায় চান মাহমুদের পাঁচতলা ভবনের রংয়ের কাজ করছিলেন সিফাত। এক পর্যায়ে ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টের তারে জড়িয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় তার শরীরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন