Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৪ , ২:০৩ অপরাহ্ণ

মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা মুক্তি পেয়েছেন। ৬ মাস বন্দী থাকার পর আজ রোববার সেখানকার একটি হাসপাতাল থেকে প্যারোলে মুক্তি পান তিনি।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ বছরের স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে গত বছর দেশে ফিরে কারাবন্দী হয়েছিলেন থাকসিন সিনাওয়াত্রা। এর মাত্র ছয় মাস পরেই মুক্তি পেলেন তিনি।

রয়টার্স জানায়, থাকসিন সিনাওয়াত্রাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এতে করে সেনা অভ্যুত্থানে ক্ষমতা থেকে উৎখাত এবং এর পরিপ্রেক্ষিতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ১৫ বছর পর স্বদেশে মুক্তভাবে প্রথম দিন শুরু করলেন তিনি।

শনিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেরেথা থাভাইসিন বলেন, ‘দেশের আইন অনুসারে আগামীকাল রবিবার থাকসিন সিনাওয়াত্রাকে মুক্তি দেওয়া হবে।’

গত বছরের ২২ আগস্ট সিঙ্গাপুরে ১৫ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে ব্যক্তিগত বিমানে করে থাইল্যান্ডের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করেন থাকসিন। বিমানবন্দর থেকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে নেওয়া হয়। কারাগারে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই থাকসিনকে হাসপাতালে নেওয়া হয়।

 

প্রিন্ট করুন