Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৪ , ১:৪৫ অপরাহ্ণ

পরীক্ষা দেওয়া হলো না লাকির

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নেত্রকোণার মদনে পল্লী বিদ্যুতের ট্রলির চাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে মদন-খালিয়াজুরী সড়কের গোবিন্দশ্রী গ্রামের সুজন বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাকি আক্তার (১৮) উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগড়িয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে। তিনি মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে সকালে বাড়ি থেকে বের হন লাকি আক্তার। কলেজে আসার সময় সুজন বাজারে সহপাঠীদের জন্য অপেক্ষা করছিলেন। তখন পল্লী বিদ্যুতের পিলার পরিবহনকারী একটি ট্রলি ওই কলেজ শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

 

প্রিন্ট করুন