আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ সরকার অনুমোদিত গভ: রেজিস্ট্রেশন নং-এস ৮০২৬(৪৭)/০৮ ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার কম্পিউটার শিক্ষার বাতিঘর ‘লাইফ স্কিল কম্পিউটার একাডেমি’ এর ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ও প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্সের (৩৭ ও ৩৮ তম ব্যাচের) শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শান্তিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে’র সেমনিার কক্ষে ‘লাইফ স্কিল কম্পিউটার একাডেমি’র আয়োজনে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোহেল তালুকদারের সভাপতিত্বে, সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ এফআইভিডিবি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মহসিন হাবিব জেমস।
পরে অতিথিবৃন্দরা লাইফ স্কিল কম্পিউটার একাডেমি’র প্রায় শতাধিক শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, লাইফ স্কিল কম্পিউটার একাডেমির শিক্ষার্থী নাছিম খান, মোর্শারফ করিম, ফারজানা বেগম, রত্না বেগম, মেহজাবিন, রাহনুমা আক্তার রোহা, হালিমা আক্তার, নুরুল আলম সিরাত, সবুজ মিয়া, পিয়াল ভট্টাচার্য্য, পাবেল আহমদ, অনিক চন্দ্র দাস, এনাম মিয়া, আবু ইউসূফ নাঈম, সারোয়ার আহমেদ সৌরভ, ইন্নুছুর রহমান, নিরুপম দেবনাথ, মাহদী হাসান খান সহ প্রমূখ।
সভাপতির বক্তব্যে ‘লাইফ স্কিল কম্পিউটার একাডেমি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোহেল তালুকদার বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষিত বেকার যুব সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক সহ হাজারো প্রশিক্ষর্থীদের মধ্যে তথ্য প্রযুক্তির শিক্ষা দিতে পেরেছি। অনেকেই আজ আমাদের প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে সরকারি-বেসরকারি চাকরিতে প্রবেশ করে সফল হয়েছেন, সুনামের সাথে কাজ করছেন।