Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৪ , ১২:৩৮ অপরাহ্ণ

নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পঙ্কজ বিহারী ঘোষ এবং সাধারণ সম্পাদক বিশ্বনাথ কুন্ডু

লেখকঃ আজকালের কণ্ঠ

নড়াইল প্রতিনিধিঃবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আগামী দু’বছরের জন্য এ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্ন সভাপতি এবং বিশ্বনাথ কুন্ডু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এর আগে শনিবার (১৭ ফেব্রুয়ারী) নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে নড়াইল টাউন কালীবাড়ি মন্দিরে পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অধ্যপক চন্দ্রনাথ পোদ্দার।

এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক শ্রী সুব্রত পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী সাগর হালদার, সদস্য সমীর রায় প্রমূখ।

প্রিন্ট করুন