মুশফিকের ব্যাটে বড় পুঁজি বরিশাল | Daily AjKaler Kontho

মুশফিকের ব্যাটে বড় পুঁজি বরিশাল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ন
মুশফিকের ব্যাটে বড় পুঁজি বরিশাল

স্পোর্টস ডেস্ক : বিপিএলের ৩৫তম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। কোয়ালিফায়ার নিশ্চিত করার লড়াইয়ে সিলেটকে ১৮৪ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বরিশাল।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আহমেদ শেহজাদের সঙ্গে ইনিংস গোড়াপত্তনে নামেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ভালো শুরুর ইঙ্গিত দিলেও দলীয় ২৩ রানের মাথায় ফেরেন পাকস্তানি ওপেনার। ১১ বলে ১৭ রানে তানজিমের শিকার হয়ে বিদায় নেন শেহজাদ।

এরপর সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন কাইল মেয়ার্স। তবে হ্যারি টেক্টরের বলে মাত্র ৮ রানেই ইতি ঘটে সৌম্যর ইনিংসের। দারুণ ক্যাচ লুফে নিয়ে সৌম্যকে প্যাভিলিয়নের পথ দেখান তানজিম।

চতুর্থ উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও কাইল মেয়ার্সের ব্যাটে বাড়তে থাকে বরিশালের রানের চাকা। দুজনে মিলে গড়েন ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি।

শেষদিকে মিরাজের ১৫ ও রিয়াদের অপরাজিত ১২ রানে ভর করে ৬ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ পায় বরিশাল।