করোনায় আক্রান্ত হলেন তথ্য সচিব | Daily AjKaler Kontho

করোনায় আক্রান্ত হলেন তথ্য সচিব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৪, ২০২০, ৪:১৯ অপরাহ্ন
করোনায় আক্রান্ত হলেন তথ্য সচিব

বাংলাদেশ সরকারের তথ্য সচিব কামরুন নাহার করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার তার একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রোববার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন কামরুন নাহার, মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি বলেন, এমনিতে তার কোনো উপসর্গ ছিল না। সংক্রমণ ধরা পড়ায় বাড়িতে আইসোলেশনে আছেন কামরুন নাহার।

তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুর নাহার এর আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা ছাড়াও গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।