আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের হেফাজত থেকে ৪৮০ পিস ইয়াবা, ৩৯৫ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৩০ গ্রাম গাঁজা ও ৯৩৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।