Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৪ , ৩:৩১ অপরাহ্ণ

আড়াইহাজারে ৮ জুয়ারিকে কোর্টে প্রেরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়ার আখড়া হিসেবে পরিচিত হাইজাদী ইউনিয়নের উদয়দী এলাকায় জুয়ার আখড়ায় অভিযান চালিয়ে ৮ জুয়ারিকে আটক করে শুক্রবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। সেইসাথে অপর এক মামলায় আরো একজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুয়ারিরা হলেন- আমির হোসেন, আফসার, হবি হোসেন, মনির হোসেন,শ্যামল,পনির, শামীম ও হানিফ।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লিাহ জানান, যারা জুয়ার সাথে জড়িত থাকে তাদের সাথে এলাকার চোর ডাকাতদের সখ্যতা থাকতে পারে। তাই তাদরেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

 

প্রিন্ট করুন