আজকালের কন্ঠ ডেস্ক : ফরিদপুর শহরের ঢাকা-বরিশাল মহাসড়কের বিভাজকের ওপর থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, এদিন দুপুরে স্থানীয়রা বিভাজকের ওপর কাপড়ে মোড়ানো একটি বস্তু দেখতে পান। কাপড়টি সরানোর পর নবজাতকের মরদেহটি দেখতে পান তারা। পরে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানালে কোতোয়ালি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
তিনি জানান, নবজাতকের মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।