Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৪ , ৮:০০ অপরাহ্ণ

পূবাইলে চুরি হওয়া মোটরসাইকেলসহ ০৪ চোর ও ওয়ারেন্ট ভুক্ত ০৩ আসামী গ্রেপ্তার

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজীপুর মহানগর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইল থানা ৪০ নং ওয়ার্ডে গত ২৫ শে জানুয়ারি মেঘডুবি মৃত হাজী বিল্লালের মেয়ের জামাইর বাড়িতে চুরি হয়, চুরি হওয়া জিনিসগুলোর মধ্যে একটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় । পরবর্তীতে বাড়ির মালিক পূবাইল থানায় অভিযোগ করলে তদন্ত কর্মকর্তা এস আই উত্তম কুমার সূত্রধর ও তার সঙ্গীও অফিসার এস আই হুমায়ুন কবির তদন্ত সাপেক্ষে পর্যায়ক্রমে চারচোরকে আটক করার পর তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল লিভো ১১০সিসি যার রেজি নং ঢাকা মেট্রো হ -৩০-৭৪৭৩, একটি রিয়াল মি-৮ ফোন,একটি অপ্পো-এ ১৭ কে ফোন । মালামালের সর্ব মোটমূল্য আনুমানিক ১৯৬৮০০ টাকা চুরি করে নিয়ে যায়।

উক্ত ঘটনা সংক্রান্তে পূবাইল থানার মামলা নং -০৯(০২)২৪ । আসামি গুলোর মধ্যে আসামি গুলোর মধ্যে ১/রুবেল ভূঁইয়া, পিতা মৃত আব্দুল সাত্তার ভূঁইয়া,কুদাব,পূবাইল, গাজীপুর মহানগর ২/উজ্জল মিয়া, পিতা আবুল হোসেন, সাং-২-খোলাবাড়ি, থানা ও জেলা সিরাজগঞ্জ এ/পি কোনাবাড়ী, গাজীপুর মহানগর ৩/মুসলিম পিতা আবেদ আলী মন্ডল, সাং ফুলকারচর, থানা ইসলামপুর, জেলা জামালপুর এ/পি বাসন, গাজীপুর মহানগর ৪/সজীব পিতা আব্বাস আলী সাং ফুলকার চর, জেলা জামালপুর এ/পি বাসন, গাজীপুর মহানগর । এছাড়াও পূবাইল থানার ওয়ারেন ভুক্ত আসামি ১/ রেজাউল সরকার, ২/রনি মিয়া, ৩/রাজু মিয়া কে গ্রেপ্তার করেন।

পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃকামরুজ্জামান বলেন চারজন চোর ও তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিদেরকে আজ আইনানুগ কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।

প্রিন্ট করুন