আজকালের কন্ঠ ডেস্ক : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের গৃহবধূ রুবি হত্যা মামলায় পুলিশের বর্তমান তদন্ত কর্মকর্তার অসহযোগিতার অভিযোগ এবং লাশের পুনরায় ময়নাতদন্ত সহ মামলাটি পিবিআই কর্তৃক তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করে তারা।
সংবাদ সম্মেলনে নিহতের বড় বোন তানিয়া দাবি করেন, তার বোন রুবি পবিবারের অগোচরে উপজেলার দুর্গাপুর গ্রামের শ্রীপুরা বাড়ির আল শাহরিয়ারকে বিয়ে করে। এতে তার শ্বশুর বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে রুবিকে যৌতুকের দাবিতে অত্যাচার শুরু করে এবং তাকে হত্যা করে আত্মহত্যা বলে দাবি করে।
সংবাদ সম্মেলনে সাবেক রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হানিফসহ স্বজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।