Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৪ , ১:১২ অপরাহ্ণ

বাবার লাশ বাড়িতে রেখে (এসএসসি) পরীক্ষায় :ছেলে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাবার মরদেহ বাসায় রেখে চলমান এসএসসি পরীক্ষা দিলেন সৈকত নামে এক পরীক্ষার্থী।

নিহত শফিউল আলম সুরুজের ছেলে সৈকত মাহানপুর আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে একই উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চবিদ্যালয়ে।

গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সৈকতের বাবা বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাস্টারপাড়ার বাসিন্দা শফিউল আলম সুরুজ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

তার নামাজের জানাজা বিকেলে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মৃত বাবার লাশ বাড়িতে রেখেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে হয়েছে সৈকতকে।

বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র।

প্রিন্ট করুন