Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৪ , ১১:৫৯ পূর্বাহ্ণ

শুক্রবার ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য শুক্রবার দেশের বিভিন্ন স্থানে ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ধনুয়া হতে রাজেন্দ্রপুর পর্যন্ত ২০ ইঞ্চি ব্যাসের লাইনে সংযুক্ত গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ে তুলা গবেষণা হতে রাজেন্দ্রপুর পর্যন্ত ১২ ইঞ্চি ব্যাসের লাইনে সংযুক্ত গ্রাহকদদের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

 

প্রিন্ট করুন