Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৪ , ৯:২৩ অপরাহ্ণ

বিভিন্ন স্থানে ভূমিকম্প

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে মৃদৃ ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ৬ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান। তবে এখনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি

প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গের বারইপাড়া।

এর আগে, গত বছরের ২ ডিসেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব–উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

প্রিন্ট করুন