Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৪ , ৭:৩১ অপরাহ্ণ

হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মাহাথিরের মুখপাত্র তার অসুস্থতার কথা নিশ্চিত করেন। তিনি ইনফেকশনে ভুগছেন বলা জানা গেছে।

আধুনিক মালয়েশিয়ার জনক ৯৮ বছর বয়সী মাহাথির দীর্ঘদিন ধরে হার্টের জটিলতায় ভুগছেন। তাকে হার্টে বাইপাস করা হয়েছে। গত কয়েক বছর ধরে তাকে হাসপাতালে আনা নেওয়ার মধ্যেই রাখা হয়েছে।

মালয়েশিয়ান বার্তাসংস্থা বার্নামা জানিয়েছে, মঙ্গলবার একটি মামলায় কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল দীর্ঘ দুই দশক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথিরের। তবে হাসপাতালে ভর্তি হওয়ায় আদালতে যেতে পারেননি তিনি। সবশেষ গত ২৬ জানুয়ারি মাহাথিরকে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

২০২৩ সাল পর্যন্ত মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে টানা ২২ বছর ছিলেন। পরে ২০১৮ সালের নির্বাচনে তিনি আবারও নির্বাচিত হন। তখন ৯২ বছর বয়সে সংস্কারবাদী জোটের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। কিন্তু রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরও টিকতে পারেনি তার সরকার।

 

প্রিন্ট করুন