Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৪ , ৫:৪৪ অপরাহ্ণ

হুইপ মাশরাফির একান্ত সচিব হলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী

লেখকঃ আজকালের কণ্ঠ

নড়াইল প্রতিনিধিঃনড়াইল – ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজার একান্ত সচিব নিয়োগ পেলেন লোহাগড়া উপজেলার সাবেক ও বর্তমান মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) মহামান্য রাষ্ট্রপ্রতির আদেশক্রমে মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব কানিজ ফাতেমা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মাশরাফি বিন মর্তুজা, এমপি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা জনাব, মোঃ আজগর আলীকে তার একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

এর আগে মোঃ আজগর আলী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

মোঃ আজগর আলী ৩৪ তম বিসিএস ক্যাডারে জনপ্রশাসন বিভাগে চাকুরি জীবন শুরু করেন। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সন্তান।

প্রিন্ট করুন