Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৪ , ৫:১১ অপরাহ্ণ

নেত্রকোণায় জলমহল শুকানোর সংবাদ সংগ্রহ করায় সাংবাদিককে মামলার হুমকি

লেখকঃ আজকালের কণ্ঠ

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলার মদন উপজেলায় জলমহল শুকানোর সংবাদ সংগ্রহ করায় সাংবাদিককে মামলার হুমকি দিলেন স্থানীয় প্রভাবশালী ইজারাদার আহিম উদ্দিন।

সরজমিনে গিয়ে দেখা যায়, নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের পাশে ধলাই নদীতে মেশিন বসিয়ে জলমহল শুকিয়ে দেশিও প্রজাতির মাছ নিধন করছে প্রভাবশালী ইজারাদার আহিম উদ্দিন।

এ সময় ইজারাদার আহিম উদ্দিনের কাছে জল মহল শুকিয়ে মাছ ধরার বিষয়ে জানতে চাইলে তিনি স্থানীয় কয়েকজন সাংবাদিকদেরকে প্রাণনাশের ও মামলার হুমকি দেয়।

তিনি আরো বলেন, আমি গতকাল রাতে ইউনু(ইউএনও) স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি জলমহল শুখিয়ে মাছ ধরার জন্য।

স্থানীয় কৃষকদের অভিযোগ, এই নদীটি শুকিয়ে মাছ ধরায় এলাকার কৃষি জমিতে সেচ দিতে অনেক সমস্যা হচ্ছে। আর সময় মত জমিতে সেচ দিতে না পারলে কয়েক শত হেক্টর জমি ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।তাই এবিষয়ে উপজেলা প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছি।

জলমহল শুকিয়ে মাছ ধরার বিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা কামরুল ইসলামের সঙ্গে কথা বলেন,জলমহল শুকিয়ে মাছ ধরার কোন বিধান নেই।ইতিমধ্যেই আমরা ইজারাদার কে চৌকস করেছি।তারপরও যদি তিনি নদী শুকিয়ে মাছ ধরেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃহাবিবুর রহমান বলেন, এ বিষয়ে আমি অবগত নয়,সেচ দিতে যদি কোন সমস্যা হয় তাহলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর কৃষকদের লিখিত অভিযোগ দিতে বলেন।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি)এটিএম আরিফ বলেন, ইজারদারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন