চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি সাবেক সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নমুনা পরীক্ষায় সোমবার তার সংক্রমণ ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মজিবুর রহমান জানান, নতুন ভবনের একটি কেবিন চিকিৎসাধীন আছেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরীও ফেইসবুকে তাদের সভাপতির কোভিড-১৯ আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন।