আজকালের কন্ঠ ডেস্ক : চাঁদপুরে মেঘনা নদীতে ৫ হাজার ২০০ কেজি জাটকাসহ ৭ জনকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৫টায় চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার চাঁদপুর সাব লেফটেন্যান্ট ফজলু হকের নেতৃত্বে অভিযানে মেঘনা নদীর শরীয়তপুর হতে ইশানবালাগামী একটি কাঠের ট্রলার তল্লাশী করা হয়। এ সময় ট্রলার লুকায়িত ৫ হাজার ২০০ কেজি (১৩০ মণ) জাটকাসহ ৭ জনকে আটক করা হয়। যার বাজার মুল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা।