Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৪ , ৫:২০ অপরাহ্ণ

দুলালপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল

লেখকঃ আজকালের কণ্ঠ

হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনার দুলালপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দুলালপুর উচ্চ বিদ্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দুলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এটি এম মফিজুল ইসলাম (শরিফ) এর সার্বিক তত্বাবধানে ও অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আলাউদ্দিন, মোঃ হাবিবুল্লাহ আল-আমিন, শিক্ষক মোঃ আলতাফ হোসেন, শিক্ষক উত্তম চন্দ্রশীল, এস এম রাজটীকা প্রমুখ।

এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় এসএসসি পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও শুভ কামনায় মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। মিলাদ পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মুফতি মোঃ আনিছুর রহমান ও দোয়া পরিচালনা করেন হেড মাওলানা জিএম আবুল বাশার।

প্রিন্ট করুন