Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৪ , ১:৫০ অপরাহ্ণ

আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে। সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত করতেই এই সভা ডাকা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা শুরু হবে।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

প্রিন্ট করুন