Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৪ , ১:৪৫ অপরাহ্ণ

নিরব হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থী নিরব হোসেন(১৭)কে ছুরিকাঘাতে হত্যা করার প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আলামিন বাজারের শ্রীনগর-দোহার আন্তঃ সড়কে আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে হত্যাকারীদের ফাসির দাবীতে প্রতিবাদ মিছিল করেন। প্রতিবাদ ও মানববন্ধনে প্রায় ৩ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কামারগাঁও চৌধুরী বাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে ছুরিকাঘাতে নিরব নিহত হয়।

প্রিন্ট করুন