Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৪ , ১:১৫ অপরাহ্ণ

কোমরে রশি বেঁধে বিশ্ববিদ্যালয় ছাত্রকে আদালতে হাজির

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের পেকুয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে কোমরে রশি বেঁধে আদালতে নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হেয়ে পড়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) এ ছবিটি ফেসবুকে ভাইরাল হয়।

জানা যায়, রোববার কোমরে রশি ও হাতকড়া পরিয়ে হামিম মো. ফাহিমকে আদালতে তোলা হয়। এরপরই সমালোচনা শুরু হয়। মারামারির মামলায় গ্রেপ্তার হওয়া হামিম মো. ফাহিম চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির এলএলবির শিক্ষার্থী। তার বাড়ি পেকুয়া চৌমুহনী এলাকায়।

পুলিশ বরাতে জানা যায়, চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মারামারি মামলার পরোয়ানায় গত শনিবার রাতে ফাহিমকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার পেকুয়া থানা-পুলিশের একটি দল কোমরে রশি বেঁধে ও হাতকড়া পরিয়ে তাকে আদালতে হাজির করে।

আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ বলেন, নিরাপত্তা বলয়ে আসামিকে থানা থেকে আদালতে নেওয়া হয়েছে।

প্রিন্ট করুন