Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১২, ২০২৪ , ৫:২১ অপরাহ্ণ

নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন চলছে গণনা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ। এর আগে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ১২৪টি কেন্দ্রে একযোগে চলে ভোট গ্রহণ। ভোট গ্ৰহণের পর থেকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ভোট গণনা শেষে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা করবেন প্রিসাইডিং কর্মকর্তারা। পরে লিখিত ফলাফল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হলে জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবেন।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুল আলম ও আরেক স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা প্রতিদ্বতীতা করেন। এই আসনের মোট ভোটার ছিল ৩ লাখ ৫৬ হাজার ১৩২জন।

প্রিন্ট করুন