বাকেরগঞ্জ প্রতিনিধি :- বাকেরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পান্ডব পায়রা, কারখানা, তুলা তলা শিয়ালগুনি, শরশী ও কবাই নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার। উপজেলা মৎস্য দপ্তর, বাকেরগঞ্জ, বরিশাল কর্তৃক বিভিন্ন নদ-নদিতে অভিযান পরচিালনা করা হয়। উক্ত অভিযানে ৩ টি বেহুন্দি জাল ও ২ টি চরগড়া জাল আটক করা হয় এবং উহা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সাইফুর রহমান মহোদয়ের নির্দেশক্রমে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অদ্য ১২/০২/২০২৪ খ্রিঃ তারিখ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৎস্য বিভাগের উদ্যেগে উপজেলার কারখানা, তেঁতুলিয়া, পান্ডব, পায়রা, তুলা তলা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় ২ কেজি ইলিশ মাছ, ও ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।
বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, এ ছাড়া জব্দকৃত মাছ এতিমখানায় দেওয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।আমাদের এ অভিযান সর্বদা চলমান থাকবে।