Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১২, ২০২৪ , ৪:৩৬ অপরাহ্ণ

মুশতাক-তিশাকে হত্যার হুমকি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : তোপের মুখে একুশে বইমেলা থেকে বের হয়ে যাওয়ার পর এবার হত্যার হুমকি পেলেন দেশের সমালোচিত ‘অসম জুটি’ খন্দকার মুশতাক আহমেদ এবং তার স্ত্রী সিনথিয়া ইসলাম তিশা।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে এমন অভিযোগ করে ভিডিও বার্তা দেন মুশতাক-তিশা। সোমবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এ বিষয়ে কথা বলেছেন খন্দকার মুশতাক।

তিনি জানান, আপনারা আমাদের ভিডিও বার্তা দেখেছেন, অনেকে এটাকে মিথ্যা বলছেন। সে জন্য আমাদের যে হুমকি দেওয়া হয়েছে সেই ভিডিওটি আজ গণমাধ্যমের কাছে পাঠাব। তখন সকলেই জানবে বিষয়টির সত্যতা জানতে পারবেন।

‘হুমকির বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছেন?’- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, গত ৯ ফেব্রুয়ারি শাহবাগ থানায় জিডি করেছিলাম। যেহেতু হত্যার হুমকি পেয়েছি তাই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেব।

এর আগে রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ লাইভে আসেন মুশতাক-তিশা। লাইভে তারা বলেন, আমাদের গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমাদের কি বাঁচার অধিকার নেই? আমরা কী দোষ করেছি। আমরা শরিয়তসম্মতভাবে আইন মেনে বিবাহ করেছি।

 

 

প্রিন্ট করুন