Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১১, ২০২৪ , ৮:০৪ অপরাহ্ণ

নিরাপদ সড়েকের দাবীতে মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের ধনবাড়ীতে নিরাপদ সড়কের দাবীতে ৭ দফা দাবী নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ধনবাড়ী বাসস্ট্যান্ডে উপজেলাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মস্চূী পালিত হয়।

মানবন্ধন শেষে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে জমায়েত হয়ে তারা নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এসময় নিরাপদ সড়কের জন্য প্রশাসনের কাছে ৭ দফা দাবী তুলে ধরে বক্তারা বক্তব্য দেন।

বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামী ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি, ধনবাড়ী মানবাধিকার কমিশনের সভাপতি শহিদুল্লাহ, শিক্ষক আব্দুল মজিদ, স্বার্থক রায়ের চাচা সজল ভদ্র, আ. মজিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সম্পাদক মেহেদী হাসান রনি, মানবাধিকার কমিশন ধনবাড়ী শাখার সভাপতি শহিদুল্লাহ, নিহত স্বার্থকের ও সিয়াম সহপাঠি কৌশিক, সবুজ মিয়া, শান্ত আহমেদ, তৌসিফ ও শিহাদ আহমেদসহ অন্যরা বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তরা বলেন, ধনবাড়ীর যাত্রীবাহী বাসগুলোর কারণে প্রতিনিয়ত-ই বেড়ে চলছে সড়ক দুর্ঘটনা। চালকরা বাস চালানোর সময় কোনো তোয়াক্কা করে না। খেয়াল-খুঁশি মত সড়কে বাস রাখায় সৃষ্টি হয় লম্বা যানজটের।

৭ ফ্রেরুয়ারি সড়ক দুর্ঘটনায় মারা যায় কলেজ শিক্ষার্থী মাহফুজুর রহমান সিয়াম (২২), ৫ ফ্রেরুয়ারি সার্থক রায় (২২)। এছাড়াও সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষকসহ ধনবাড়ীর আঞ্চলিক মহাসড়কে ঘটনাস্থলে মোট প্রাণহানি হয় সাত জনের। এসব মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে তাঁরা আরও বলেন, আর যেন কোনো মায়ের কোল শূন্য না হয়। সরকারের কাছে আমাদের একটাই দাবি সরকার যেন আমাদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করে।

 

প্রিন্ট করুন