Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১১, ২০২৪ , ৬:২৫ অপরাহ্ণ

বাউফলে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি; স্বর্ণালংকার সহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট

লেখকঃ আজকালের কণ্ঠ

সিনিয়র রিপোর্টার : পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পূর্ব কাছিপাড়া গ্রামের বেল্লাল হাওলাদার বাড়িতে দুবাই প্রবাসী মো.রিয়াদ হাওলাদারের (৪৮) বসত ঘরে গভীর রাতে ভাঙচুর করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘরের পশ্চিম পাশের জানালার গ্রীল কেটে আনুমানিক ৮/১০ জনের একটি ডাকাত দল বাড়ির সামনে আসলে ৩/৪ জনের একটি দল ঘরে প্রবেশ করে।

ডাকাত দল ঘরে ঢুকে প্রবাসী রিয়াদ হাওলাদারের স্ত্রী ও সন্তানদের অস্ত্রের ভয়ে দেখিয়ে ঘরের আলমিরা ও সোকেচ ভাংচুর করে ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা ও আনুমানিক আড়াই ভড়ি স্বর্নালংকার হাতিয়ে নেয়।এবং জীবননাশের হুমকি-দামকি দেয়।

পরবর্তীতে ডাকাত দলেরা পাশের কক্ষে থাকা ভাড়াটিয়া পূর্ব কাছিপাড়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও আনারকলি জামে মসজিদের পেশ ইমাম মো.বজলুর রহমান পাশের ঘরের ডাক চিৎকারের শব্দ শুনে দরজা খুল্লে ডাকাত দল তার কক্ষে প্রবেশ করে এবং তার স্ত্রী, সন্তান ও তার বৃদ্ধা মা’কে অস্ত্রের মুখে জিম্মি করে কক্ষের আলমিরা, সোকেচ ভাংচুর করে আনুমানিক সাত ভড়ি স্বর্নালংকার ও কাপর চোপড় সহ নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।বসতঘরের আশেপাশে থাকা ৩টা সিসি ক্যামেরা কাদামাটি দিয়ে ঢেকে রাখে যা পরিকল্পিত ভাবে ডাকাতি করা হয়েছে বলে ধারনা করছেন অনেকেই।

শিক্ষক বজলুর রহমান জানান, ডাকাত দলের সদস্যরা প্রত্যেকে শর্ট প্যান্ট ও মূখোশ পরিহিত ছিল।শুধু চোখ বের করা ছিল। ডাকাত দলের সদস্যদের পায়ে হাত দিয়ে আকুতি আর্তচিৎকার করেও রেহাই পাইনি শিক্ষক বজলুর রহমান। তবে, ডাকাত দলের সদস্যরা ঘরে থাকা বয়স্ক মা,স্ত্রী, মেয়ে ও দুবাই প্রবাসীর স্ত্রী সহ সন্তানদের স-সম্মান দেন এবং যার যার অবস্থানে রেখে ডাকাতেরা ঘরে থাকা টাকা পয়সা ও স্বর্নালংকার হাতিয়ে নেয়।

এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ডাকাত দলের সদস্যদের সনাক্ত করতে যথাসাধ্য চেষ্টা চলছে।

প্রিন্ট করুন