Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১১, ২০২৪ , ৪:৪৮ অপরাহ্ণ

শ্যামনগরে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে দাতিনাখালিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া)-এর আওতায় শ্যামগরের লিডার্স এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

“শতকোটি রুখে দাঁড়াও নারী নির্যাতনের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে রোববর সকালে (১১ ফেব্রুয়ারি) বুড়িগোয়ালিনীর দাতিনাখালিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তরা বলেন, নারী নির্যাতন ও শিশুর প্রতি নির্যাতন বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। এজন্য নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই। সরকার ও বেসরকারি সংস্থার পাশাপাশি জনগনকে সচেতন হতে হবে তবেই এগুলো বন্ধ হওয়া সম্ভব।

প্রিন্ট করুন