Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১১, ২০২৪ , ১২:০২ অপরাহ্ণ

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাংলাদেশি দম্পতি। নিউইয়র্ক সময় শুক্রবার রাত ১১টায় হয় এ দুর্ঘটনা।

নিহতরা হলেন ৪৫ বছর বয়সী হাফিজ আহমেদ ও তার স্ত্রী ৩৫ বছর বয়সী সাথী আহমেদ। হাফিজ আহমেদের বাড়ি গাজীপুর ও তার স্ত্রী সাথী আহমেদের বাড়ি বরিশাল। নিউইয়র্কের জ্যামাইকাতে থাকতেন তারা।

নিউইয়র্ক থেকে বিংহামটনে যাচ্ছিলেন হাফিজ ও সাথী। সাথে ছিল ৮ বছরের মেয়ে রাইদা। দুর্ঘটনায় মারাত্মক আহত রাইদা বর্তমানে হাসপাতালে লাইফ সাপোর্টে আছে।

প্রিন্ট করুন