Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১১, ২০২৪ , ১১:৩২ পূর্বাহ্ণ

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৪ :ডিএমপি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ৩৭৮ পিস ইয়াবা, ৩৪৫ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৭৫ বোতল ফেনসিডিল, ১২ কেজি ৩৫০ গ্রাম গাঁজা ও ৫ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে।

গতকাল শনিবার সকাল ৬টা থেকে রোববার (১১ ফেব্রুয়ারি) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা করা হয়েছে।

প্রিন্ট করুন