Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১০, ২০২৪ , ১২:১২ অপরাহ্ণ

সাইপ্রাসে ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশি নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : উত্তর সাইপ্রাসে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলী সোহাগ হুজুর (৪০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

দেশটির স্থানীয় সময় শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের মধ্যম চর ছান্দিয়া গ্রামের আক্রাম আলী হাজী বাড়ির রফিকুল ইসলামের ছেলে।

সাইপ্রাসে বাংলাদেশ প্রবাসী ফোরামের সভাপতি ইমাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সোহাগ তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সাইপ্রাসে ইউরোকস্ট কোম্পানিতে পাইপ ফিটারের কাজ করতেন। বহুতল ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান। সাইপ্রাসের বাংলাদেশ প্রবাসী ফোরামের উদ্যোগে নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

সোহাগের বাবা রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে সোহাগের শেষবার কথা হয়েছিল। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট করুন