আজকালের কন্ঠ ডেস্ক : মৎস্য সম্পদ ধ্বংসকারী ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণের লক্ষে চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশনে জাটকা ধরা অবস্থায় আটক ৬ জেলকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় ৩০ হাজার মিটার কারেন্টজাল এবং একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় হাইমচর উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা।
অর্থদন্ড প্রাপ্ত জেলেরা হলেন-আহসান গাজী (৪৫), সাইফুল ভুইয়া (২৫), মো. রফিক বেপারী (৪০), মো. লিটন গাজী (৪০), মো. নাছির বেপারী (৪০) ও মো. বোরহনা (১৪)। এসব জেলেদের বাড়ী চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহিরয়া এলাকায়।
সম্মিলিত অভিযানে কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের পিও সিসি, মো. মোমিনুর রহমান সহ কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।