কাজী ইমরান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় ছাত্র কল্যাণ সংসদের উদ্যোগে পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) দিনব্যাপী নড়াইলের লোহাগড়া উপজেলার নিরিবিলি পিকনিক কর্নারে উপজেলা ছাত্র কল্যাণ সংসদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কে এম সালাহ উদ্দীন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, লোহাগড়া উপজেলা ছাত্রকল্যাণ সংসদের সমস্ত মানবিক কাজের সাথে সব সময় তিনি পাশে থাকবেন। এছাড়াও তিনি বলেন লোহাগড়ায় যেকোন শিক্ষার্থী যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারবে না তাদের পাশে থাকবেন এবং অসহায় শিক্ষার্থীদের পাশে তিনি সব সময় নিজেকে নিয়জিত রাখবেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিএম কামাল হোসেন ভূইয়া, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন মোল্যা, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, বাংলাদেশ হাউজ বিল্ডিং কর্পোরেশন সহঃ মহাব্যবস্থাপক মোঃ মাহফুজুর রহমান, লক্ষীপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোরাদুজ্জামান, লক্ষীপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সাধারণ সম্পাদক শেখ সদর উদ্দিন শামিম, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, লক্ষীপাশা ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সাংবাদিক জাহিদুল হক রনি, সাংবাদিক শরিফুজ্জামান, সাংবাদিক কাজী ইমরান, ছাত্রকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আল ইমরান (রাজু), সহ-সভাপতি হায়াতুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এস এম মুজাহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে প্রীতিভোজসহ এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।