বামনা( বরগুনা) প্রতিনিধিঃ বেতাগী উপজেলায় রূপান্তর আস্থা প্রকল্পের ত্রৈমাসিক সভা এবং শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য নাগরিক প্লাটফর্মের সাথে তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত।
গতকাল ০৮ ০২. ২০২৪ ইং তারিখ রোজ বৃহসপতিবার সকাল ১০ ঘটিকার সময় বেতাগী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় বেতাগী উপজেলা যুব ফোরামের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা এবং শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যুব ফোরামের আহবায়ক মো: খাইরুল ইসলাম মুন্না । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইদুল ইসলাম মন্টু সদস্য জেলা নাগরিক প্লাটফর্ম বরগুনা ও সভাপতি বেতাগী প্রেসক্লাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন জেলা নাগরিক প্লাটফর্মের অন্যতম সদস্য ও বেতাগী এনজিও সমন্বয় পরিষদের সভাপতি জনাব রফিকুল ইসলাম। সভায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা মাঠ সমন্বয়কারী কোহিনুর বেগম। সভায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির ০২ জন সদস্য সহ ৩০ জন যুব সদস্য। সভায় মাঠ পর্যায়ে শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠায় যুব সদস্যদের নেতৃত্বে যে উঠান বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়। প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭ টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।