Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৯, ২০২৪ , ১২:৪২ অপরাহ্ণ

বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : পটুয়াখালীর গলাচিপায় নিয়ন্ত্রণ হারিয়ে ইমরান এক্সক্লুসিভ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে গলাচিপা থেকে পটুয়াখালী যাওয়ার পথে বাদুরা বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ২০ জন আহত হয়েছে।

নিহতরা হলেন-গজালিয়া ইউনিয়নের ইসাদি গ্রামের বাসিন্দা রুহুল আমিন হাওলাদারের ছেলে মো. রাহাত হাওলাদার (২০), গজালিয়া ইউনিয়নের গজালিয়া গ্রামের বাসিন্দা মো. মনির কাজির ছেলে নিহত বেলাল (২২)।

বিকালে গলাচিপা ইমরান এক্সক্লুসিভ পরিবহন ৩৫ জন যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় বাদুরা বাজার মোড় এলাকা অতিক্রমকালে ঢাকাগামী গ্রীন লাইন ও মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছে। এছাড়া ৫ জন গুরুতর আহত হয়েছে।

বিকালে পটুয়াখালীর গলাচিপা থেকে ইমরান এক্সক্লুসিভ পরিবহন ৩৫ জন যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে। এসময় খাদে বাসটি পড়ে দুইজন নিহত হয়েছে। এছাড়া ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাসের মধ্যে আর কোন মরাদেহ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।

প্রিন্ট করুন