Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৯, ২০২৪ , ১১:৪৩ পূর্বাহ্ণ

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে৮ ডিগ্রি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় পঞ্চগড়ের তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রির ঘরে। দুই দিন ধরে জেলায় বইছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। বিশেষ করে দুর্ভোগে পড়েছেন অসহায় ছিন্নমূল মানুষ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত দুই দিন ধরে শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। মাঘ মাস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করতে পারে।

প্রিন্ট করুন