Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৮, ২০২৪ , ৬:০৫ অপরাহ্ণ

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সিলেট নগরের কয়েকটি এলাকায় জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত, সংরক্ষণ এবং লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কাটার জন্য ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্র, ৩৩ কেভি এমসি কলেজ ফিডার ও ৩৩ কেভি এমসি কলেজ-উপশহর রিং ফিডারের আওতাধীন টিবি হাসপাতাল, মিতালিটিলা, রায়নগর, রাজবাড়ী, নাইওরপুল, কুমারপাড়া, চারাদিঘীরপাড়, বারুতখানা, জিন্দাবাজার, কাজীটুলা, মিরবক্সটুলা, নয়াসড়ক, জেলরোড আরামবাগ, বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ ও আশপাশের এলাকায় আগামী শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রিন্ট করুন