আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ বুধবার রাতে উপজেলার বালিয়াপাড়া এলাকা থেকে ২৫ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার বালিয়াপাড়া এলাকার রোস্তম আলীর ছেলে মোক্তার হোসেন (৫০), জাহাঙ্গীরের ছেলে আজিজুল (১৯) এবং সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০)।
আড়াইহাজার থানার এস আই মাহমুদুল হাসান জানান, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে বৃহষ্পতিবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।